জৈন্তাপুরে বোমা মেশিনে বালু উত্তোলণের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

জৈন্তাপুরে বোমা মেশিনে বালু উত্তোলণের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ৩ জনকে আটক করা হয়। পরে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় আটকৃতদের।

বুধবার (২০ মে) দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থানে এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

অভিযানে অবৈধ অনুমোদনহীন ভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমেদের ছেলে পারভেজ আহমেদ (২২), বশির আহমেদের ছেলে মোহাম্মদ স্বপন (২৩) এবং দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের ছেলে সাদিক আহমেদ (২৫) কে আটক করা হয়।

পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ক) ধারায় তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট