১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ মে) জেলা শহরের চৌমুহনা এলাকায় র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা কার্যকর করা হয়। অভিযানে সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, অভিযানে ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশন’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার আওতায় করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোঃ আল আমিন ও ক্যাবের জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D