১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬
সিলেটের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯৯ বোতল ভারতীয় ফেয়ারডিল কফ সিরাপসহ একজনকে আটক করেছে র্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি হলুদ-সবুজ রঙের ট্রাকে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সিলেট শহরের দিকে আনা হচ্ছে।
এ সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল শাহপরাণ থানার সুরমা গেট এলাকায় অবস্থান নিয়ে রাত ১১টা ৫০ মিনিটে জালালাবাদ ক্যান্টনমেন্ট হাইস্কুলের সামনে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে ফেয়ারডিল কফ সিরাপ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে থাকা দুটি সবুজ প্লাস্টিকের বস্তা থেকে ২৯৯ বোতল ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. হেলাল আহমদ (৪৭)। তিনি কানাইঘাট উপজেলার পশ্চিম জুলাই এলাকার মৃত আরমুজ আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D