১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
মৌলভীবাজারের কুলাউড়ায় পোষা গরুর আঘাতে কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কালাম মিয়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরণচাপ গ্রামের বাসিন্দা।
রোববার (১০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার বিকেলে মাঠ থেকে গরু আনতে যান কালাম মিয়া। এসময় সন্ধ্যা ঘনিয়ে আসায় গরুটি হঠাৎ অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D