৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৯, ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে র্যাব-৯ এর অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ মে ) দিবাগত রাত দেড়টার দিকে গোলাপগঞ্জ থানাধীন শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে যে, সীমান্তবর্তী জাফলং এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ ভারতীয় পণ্য ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালান।
তল্লাশিকালে সন্দেহভাজন এক নারী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার ৬৫০ পিস ‘SAFARI’ চকলেট এবং ২৩০ পিস ‘Kitkat’ চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
আটক নারী হলেন- পাপিয়া আক্তার (২৫), স্বামী- পলাশ মিয়া, গ্রামের বাড়ি কালীগঞ্জ, গাজীপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব চকলেট বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এছাড়াও একই বাসে তল্লাশি চালিয়ে ২ বোতল বিদেশি মদসহ আরও দুইজনকে আটক করা হয়। তারা হলেন- মো. নাহিদুল ইসলাম জয় (২৯), বাসা- বোর্ড বাজার, গাজীপুর এবং মো. আরমান (২৬), পল্লবী, ঢাকা।
এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D