কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ দুইজন আটক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুটসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন উপজেলার মাজেরগাঁও গ্রামের সওদাগর মিয়ার ছেলে কামরুল ইসলাম এবং নজরুল ইসলামের ছেলে সুজনুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মিয়া গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ হাজার ৫৯২ প্যাকেট ভারতীয় বিস্কুট জব্দ করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অবৈধ ভারতীয় পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট