৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ৫, ২০২৬
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরশ মোবারক ৭ মে বৃহস্পতিবারবার থেকে শুরু হচ্ছে। ২দিন ব্যাপী ওরশের কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ। চলবে শুক্রবার পর্যন্ত।
প্রতি বছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ দুদিনব্যাপী এ ওরস অনুষ্ঠিত হয়। দেশবিদেশের বিপুল সংখ্যক ভক্ত ওরসে অংশ নেন।
শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সিলেটের সকল দলমত মানুষের সাথে মতবিনিময় করেছেন।
ওরস উপলক্ষ্যে সোমবার (৪ মে) বিকালে মাজার পরিদর্শন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)।
এসময় তিনি সাংবাদিকদের তিনি বলেন- পবিত্র ওরস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন করা হয়। এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ইসলামবিরোধী কোনো কার্যকলাপ যেন না ঘটে, সে বিষয়েও সকলকে সজাগ থাকতে হবে।
ওরস সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
কমিশনার সবাইকে আশ্বস্ত করে বলেন- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে অনুষ্ঠানটি নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে। চুরি ও ছিনতাই প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদ ইমদাদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মাজারের বিভিন্ন পর্যায়ের খাদেম, দরগাহ মাদরাসার শিক্ষকবৃন্দ, এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা (পিপিএম-সেবা), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উল্লেখ্য, এই ওরশ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোমবার মাজারে একটি গরু উপহার প্রদান করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D