৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ৫, ২০২৬
মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়াসহ দুজনে গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে হঠাৎ ধানবোঝাই নৌকা ডুবে যায়।
আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন্য বেঁচে গেলেও চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে যায়। স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চা শ্রমিক রঞ্জন বাউরী (৪০) চাতলাপুর চা বাগানের ৪৪নং পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর ছেলে।
স্থানীয় আব্দুর রউফ বলেন, রঞ্জন ধান কাটা শ্রমিক হিসেবে ১৫-২০ দিন ধরে এলাকার অনেকের ধান কাটার কাজ করছে। এমন মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তার স্বজনদের খবর দিয়েছি। তাদের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D