৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিতেদের মধ্যে ২ জন নারী রয়েছেন। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।
রোববার (৩ মে) সকাল সোয়া সাড়ে ৬ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এই দুর্ঘটনা ঘটে।নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঠাল ভর্তি একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া ওসমানী হাসপাতালে ৩ জন ও ওইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যারা যান।
তিনি বলেন, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, তাদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।
এ ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে গেছে। আর ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, একটি ডিআই ট্রাকে করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিকরা। চালকসহ ১৪ জন ছিলেন। পথিমধ্যে তেলিবাজার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিপরীতগামী কাঁঠাল বুঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাক উল্টে গিয়ে শ্রমিকরা হতাহত হয়ে রাস্তায় পড়েছিল। এসময় পথচারিরা অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করে। ওপর চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহতদের মধ্যে দু’জন নারী শ্রমিকও রয়েছেন।
তিনি বলেন, নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টায় রয়েছে পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি থানা হেফাজতে নেওয়া হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্র জানায়, দুর্ঘটনাস্থলে নিহতদের বিকৃত মরদেহ সনাক্ত করা যাচ্ছে না। তাদের স্বজনরাও কেউ আসেনি। যারা সনাক্ত হয়েছেন, চেনাজানা লোকজন সনাক্ত করেছেন।
এরআগে ২০২৩ সালের ৭ জুন সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকার কুতুবপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে ১৪ জন নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।ওই ঘটনায় আহত ছিলেন আরও ১৩ জন। ওই ঘটনায়ও হতাহতরা সকলে ছিলেন সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়ার বাসিন্দা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D