২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মে ২, ২০২৬
মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ মে) আয়োজিত এই সভায় হকার্সদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে মো. আব্দুল কুদ্দুস সংবাদপত্রের মালিকপক্ষের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যেসব পত্রিকা বছর পূর্তিতে সংবাদপত্র হকার্সদের যথাযথ মূল্যায়ন করবে না এবং হকার্সদের কল্যাণ ফান্ডে অনুদান প্রদান করবে না, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সদস্যরা সেই সব পত্রিকা বিক্রি করা থেকে বিরত থাকবে।
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন হারুনুর রশিদ ও লিটন আহমদ গাজী।
সভায় আরও উপস্থিত ছিলেন, আলম আহমদ, হাসু মিয়া, সুকেশ বাবু, সেলিম আহমদ, সুমন আহমদ, জসিম আহমদ, দুলাল মিয়া, আকরাম হোসেন, ফারুক আহমদ, খোকন গাজী, ইমন গাজী, সায়মন মিয়া, বাদল মিয়া, শাহ আলম, হানিফ মিয়া, দোয়েল আহমদ, আলম গাজী, সাইদুল মিয়া, নুরু মিয়া, রায়হান আহমদ, আসাদুল, সাইফুল, আফসোর আহমদ, শুকুর মিয়া, পারভেজ মিয়া, শাকিল আহমদ, আলী হোসেন, আউয়াল আহমদ, রুবেল আহমদ, মোহাম্মদ আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে হকার্সদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরিশেষে, ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নিয়ে পথসভাটি সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D