৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে বাজারের স্কুল মার্কেটে লাগা এই আগুনে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, গভীর রাতে মার্কেটের ব্যবসায়ী আতাউর রহমানের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পার্শ্ববর্তী সারজুল মিয়া, আল আমিন, আব্দুস সালাম, অজয় দাস ও শাহজাহান মিয়ার মুদি দোকানসহ মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পরপরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকানগুলোতে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
দিরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শিশির কুমার দাশ জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, হঠাৎ এই দুর্ঘটনায় নিজেদের একমাত্র উপার্জনের সম্বল হারিয়ে ব্যবসায়ীরা এখন দিশেহারা।
রজনীগঞ্জ বাজার কমিটির সভাপতি নূরুল আমীন সরদার বলেন, গভীর রাতে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলে আশ্বস্ত করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D