২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬
সিলেট নগরীতে ছিনতাইয়ের ঘটনায় হাতেনাতে দুই সদস্যকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো-১. আক্তার হোসেন (৩৫), পিতা আব্দুন নূর, স্থায়ী ঠিকানা ঝিগলী, থানা ছাতক, জেলা সুনামগঞ্জ; বর্তমানে ভাইয়ারপাড়া, বাদেআলী, থানা জালালাবাদ, জেলা সিলেট। ২. মো. সুমন মিয়া (২৬), পিতা মতিন মিয়া, স্থায়ী ঠিকানা চৌধুরীবাজার, থানা বিশ্বনাথ, জেলা সিলেট; বর্তমানে আখালিয়া বড়বাড়ী, থানা জালালাবাদ, জেলা সিলেট।
পুলিশ জানায়, ভিকটিম তাজুল ইসলাম (৬০), পিতা মৃত ক্বারী আলাউদ্দিন, বাসিন্দা শেখেরগাঁও, থানা বিশ্বনাথ, জেলা সিলেট—বন্দরবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় (নং সিলেট-থ-১২-১৮৫২) যাত্রা করেন। পথিমধ্যে রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে গাড়িতে থাকা ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এসময় ভিকটিমের চিৎকার শুনে ঘটনাস্থলের নিকটে টহলরত কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D