সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানার অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এসময় একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়, তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে শাহপরাণ থানার এসআই জুয়েল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এসময় একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া দিলে ট্রাকটি বটেশ্বর এলাকার নুরাইয়া ওয়েল্ডিং অ্যান্ড থাই ইঞ্জিনিয়ারিং দোকানের সামনে রেখে চালক পালিয়ে যায়। এরপর ট্রাকটি তল্লাশি করে ৮০টি বস্তায় মোট ২,৪০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

জব্দকৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৬১৯৯ বলে জানা গেছে।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনেমামলা দায়ের করা হয়েছে ,পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট