২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে বজ্রপাতে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রবিন মিয়া আবাদ গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে এবং চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে রবিন মিয়া স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে বজ্রাঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার এসআই মৃদুল হাসান তরফদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, ঘটনাটি তিনি অবগত হয়েছেন এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D