বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৬

বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের ‎বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম কলোনি এলাকায় রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত হারুন মিয়া জকিগঞ্জ উপজেলার শাহগলি বাজার সংলগ্ন চক বুরহানপুর গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, কামারগ্রাম কলোনির একটি কক্ষের বারান্দায় গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট ˆতরি করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েেছে পুলিশ।

‎এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট