কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ পত্রিকার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ পত্রিকার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ নতুন পত্রিকার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকসি ইকবাল আহমদ, প্রবীন সাংবাদিক-সমাজসেবক আব্দুল হান্নান চিনু, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, বার্তা সম্পাদক সালাউদ্দিন শুভসহ সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কেক কেটে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একটি বস্তুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে একটি শক্তিশালী সংবাদপত্রের বিকল্প নেই। ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ এলাকার মানুষের মুখপাত্র হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তারা নতুন এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট