সিলেটে আবাসিক হোটেলে অভিযানে ২ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

সিলেটে আবাসিক হোটেলে অভিযানে ২ নারী-পুরুষ আটক

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) নগরীর লালবাজার এলাকার এলাহী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটকরা হলেন- আসমা বেগম (৩৫) এবং মো. জুনেদ আহমদ (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদেরকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, একই অভিযোগে এলাহী আবাসিক হোটেলটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ ধরনের কার্যকলাপ রোধে মহানগরীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট