২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
তিন দফা দাবিতে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি ২৪ এপ্রিল বিকেলে লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজারে সমাবেশ করেছে।
চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অধীর বাউরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, চা শ্রমিক ঐক্যর দপ্তর সম্পাদক চম্পক বাউরী প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, দীর্ঘ ৮ বছর ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধ আছে। দীর্ঘ দিন থেকে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধ থাকায় চা শ্রমিকরা একদিকে যেমন নিজেদের প্রতিনিধি নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছেন,অন্যদিকে নিজের মজুরি, শিক্ষা-স্বাস্থ্যসহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিয়ে সরকার বা মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিশ্চিত করা জরুরি। একই সাথে বক্তারা ২০২৩ সালে প্রণীত চা শ্রমিক স্বার্থ বিরোধী গেজেট বাতিলের দাবি করে। ২০২৩ সালের পর থেকে এখন পর্যন্ত ২টি সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু সেই চুক্তি এখনও বাতিল করা হয়নি। চা শ্রমিকরা দীর্ঘ দিন ধরে ভূমির অধিকার নিয়ে আন্দোলন করছেন। তার ফলে নানা ভাবে ভূমি অধিকারে কথা আলোচিত হলেও এখন পর্যন্ত তার কোন আইনি সুরক্ষা দেয়া হয়নি।’
বক্তারা চা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
দাবি সমূহ
১. অবিলম্বে চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) এর নির্বাচন দাও।
২. চা শ্রমিক স্বার্থ বিরোধী গেজেট -২০২৩ বাতিল কর।
৩. শুধু মৌখিক আলোচনা নয়, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিতে আইনি সুরক্ষা দাও। প্রেস বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D