২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর রেজিস্টারি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ ও সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, শহিদুল ইসলাম অপু, মিজান আহমদ, মাহমুদুল হাসান সাগর ও রুফিয়ান আহমদ সবুজ; দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোঃ সাকিব, মোস্তাফিজুর রহমান ও সিহাব উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মোঃ আব্দুল্লাহ, খায়রুল ইসলাম দোয়েল ও ইমাম উদ্দিন রুজেল, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলাল, জাহেদুর রহমান এবং সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক তানভীর আহমেদ খানসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন কলেজ, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ থেকে ছাত্রদল নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা হলে ছাত্রদল রাজপথে কঠোর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D