১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ৯, ২০১৭
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন
লন্ডন: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ, রুশনারা আলী ও রূপা হক। লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনজনই লন্ডনের পৃথক আসন থেকে জয়ী হন তারা।
বড় ব্যবধানে টিউলিপের জয়
লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক। আগেরবারও যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ঐ আসন থেকে জয় পেয়েছিলেন তিনি।
লেবার দলের প্রার্থী টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট।যুক্তরাজ্যে সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টে যে তিনজন ব্রিটিশ-বাংলাদেশি এমপি ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন টিউলিপ।
টিউলিপ সিদ্দিকের বড় পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে। এই জয় বাংলাদেশিদেরও গর্বিত ও অনুপ্রাণিত বলে মনে করে দেশের সচেতন জনগণ।
জানা যায়, টিউলিপ সিদ্দিক প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। গতবারের নির্বাচনে জয়ের ব্যবধান ছিল এক হাজারের একটু বেশি এবং ২০১৫ সালের তুলনায় মিস সিদ্দিক ১৪.৬ শতাংশ বেশি ভোট পেয়েছেন।
রুশনারা আলীর হ্যাট্রিক বিজয়
বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী তৃতীয় বারের মতো বিশাল ব্যবধানে বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। যদিও এবার অনেক জল্পনা কল্পনা ছিল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের। কিন্ত সব কিছুর অবসান ঘটিয়ে হ্যাট্রিক বিজয় ছিনিয়ে আনলেন রুশনারা আলী।
এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাঙালি প্রার্থী, ধর্মীয় নেতা আজমল মাসরুর।
লেবার পার্টির মনোনয়ন পেয়ে ২০১০ সালের ৬ মে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ২১ হাজার ৭৮৪টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিবারেল ডেমোক্রেট পার্টির আজমল মসরুরকে (প্রায় সাড়ে ১০ হাজার ভোট) প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বাঙালি হিসেবে এমপি নির্বাচিত হয়ে ছিলেন রুশনারা আলী।
এরপর ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ৩২ হাজার ৩৮৭টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির ম্যাথিও স্মিথকে (৮ হাজার ৭০ ভোট) প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন তিনি।
এমপি নির্বাচিত হওয়ার পর রুশনারা আলী লেবার পার্টির ছায়া মন্ত্রী সভায় ‘শিক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক’ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পরামর্শক সংস্থা ইয়ং ফাউন্ডেশনের সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করছেন।
রুশনারা আলী সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকি গ্রামের প্রবাসী আফতাব আলী ও রানু বেগম দম্পত্তির ২য় কন্যা।
রূপা হকের জয়
এদিকে, লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রূপা হক।
রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।
এর আগেরবার মাত্র ২৭৪ ভোটে জয় পেলেও এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের বিশাল ব্যবধানে।
২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হককে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D