২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত লোডশেডিংয়ের নামে দিনে রাতে প্রায় ১৬/১৭ ঘন্টাই বিদ্যুৎহীন থাকতে হচ্ছে বিভিন্ন এলাকা। এসএসসি পরীক্ষার্থীরা অন্ধকারে মোমবাতির আলোতে লেখাপড়া কোনমতে চালিয়ে গেলেও বাসা বাড়িতে পানি সংকটে হিমশিম খাচ্ছেন উপজেলাবাসী।
এ পরিস্থিতিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিদ্যুতের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে উঠে উপজেলাবাসী। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। এ সময় সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দ্রুতই যানজট দীর্ঘ আকার ধারণ করে।
অবরোধকালে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরালে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D