সিলেটের দুই হোটেলে অনৈতিক কাজে জড়িত ৬ নারী-পুরুষ আটক

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

সিলেটের দুই হোটেলে অনৈতিক কাজে জড়িত ৬ নারী-পুরুষ আটক

সিলেট নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাটস্থ ‘অতিথি’ আবাসিক হোটেল এবং তালতলাস্থ ‘সুফিয়া’ হোটেলে পৃথক অভিযান চালিয়ে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে এরমধ্যে ২ জন নারী ৪ জন পুরুষ রয়েছে।হোটেল দুটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে হোটেলের ২০১ নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একজন পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

একইদিন বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর তালতলাস্থ ‘সুফিয়া’ আবাসিক হোটেলের ১১২নং কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ১। মোঃ ছাব্বির (২০), ২। স্বপ্না বেগম (২৫),৩। সিদ্দিকুর রহমান বেলাল (২২), ৪। সাথী আক্তার (১৯), ৫। মোঃ বাবুল মিয়া (৩৭), ৬। জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ (৪২)।

এ ঘটনাগুলোর বিষয়ে দক্ষিন সুরমা থানা এবং কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ‘অতিথি’ ও ‘সুফিয়া’ উভয় আবাসিক হোটেল সিলগালা করা হয়েছে।

আটককের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) অফিসার মোঃ মনজুরুল আলম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট