সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৭০ লাখ টাকার মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সীমান্ত পিলার ১৩১৬-এর কাছে রাইনপুর এলাকায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

এরপর সকাল ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় গুয়াবাড়ী বিওপির টহল দল অভিযান চালিয়ে তিনটি ভারতীয় মহিষ জব্দ করে। জব্দকৃত মহিষের মূল্য ধরা হয়েছে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা।

দুটি অভিযানে মোট জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট