২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬
সিলেটে হামের উপসর্গ নিয়ে সাজু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাজু সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকার মিজানুর রহমানের সন্তান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দুই বছর বয়সি ওই শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দেয়। একপর্যায়ে হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
চিকিৎসকরা জানান, রোববার থেকে শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে সব ধরনের চিকিৎসা চেষ্টার পরও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে সোমবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে একই ধরনের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫৩ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। যেখানে চিকিৎসা নিচ্ছে ৭৯ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D