মৌলভীবাজারে যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

মৌলভীবাজারে যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোজ্য তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৯, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী-নাহিদ এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামকে ৪ হাজার টাকা, মেসার্স এসপি অয়েল মিলের মালিক অরবিন্দ পালকে ২০ হাজার টাকা,মেসার্স মিজান ট্রেডার্সের মালিক মো. ইসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছিল এবং কিছু ক্ষেত্রে বোতলজাত তেলে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণ করায় ভোক্তা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছিল।

এ বিষয়ে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট