মৌলভীবাজারে ট্রাক দুর্ঘটনায় ৩৫০ মোরগের মৃত্যু

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬

মৌলভীবাজারে ট্রাক দুর্ঘটনায় ৩৫০ মোরগের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ চৌমুহনী এলাকায় মোরগবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনায় ট্রাকে থাকা ৩৫০টি মোরগ মারা গেছে এবং আহত হয়েছেন দুই সরবরাহকারী।

আহতরা হলেন মোবারক হোসেন (৩৭) ও সানি আহমেদ (২৬)। তারা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরবের মেঘনাঘাট এলাকা থেকে ৯৫০টি লেয়ার মোরগ নিয়ে একটি ট্রাক সিলেটের বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ভোরে কমলগঞ্জের ভানুগাছ বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা ৩৫০টি মোরগ ঘটনাস্থলেই মারা যায়। সরবরাহকারীদের দাবি, এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আহত মোবারক হোসেন জানান, দুর্ঘটনার পরপরই কিছু স্থানীয় ব্যক্তি ট্রাক থেকে জীবিত মোরগ লুট করে নিয়ে যায়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে।

খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এএসআই আলামিন মিয়া জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট