২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৬
বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের সাতারু অংশ নেন।
নববর্ষের আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে সংগঠনটি এই প্রতিবছরই ন্যায় এবারও এই সাতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, তুরণ সমাজসেবক দুধ ওয়ালার পরিচালক আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, মাসুক আহমদ, সদস্য তাজ উদ্দিন জাবেদ, সুমন বাহাদুর, নাজিম আহমদ অপু প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাতার শরীলের সুস্থতার জন্য ভালো। একসময় প্রতিটি পাড়ায় পুকুর ছিল কিন্তু এখন আর নেই। যার কারণে সাতার প্রতিযোগিতাও চোখে পড়ে না। সুরমা বয়েজ ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়। তারা প্রতিবছরই বাংলা নববর্ষে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।
সাতার প্রতিযোগিতায় উৎসবে পরিণত হয়। সাঁতারুদের উৎসাহ দিতে পাড়ে দাঁড়িয়ে শত শত দর্শক করতালি ও স্লোগান দেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D