সিলেটে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ, আটক ১

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

সিলেটে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ, আটক ১

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ডিআই পিকআপসহ একজনকে আটক করা হয়।

শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে নগরীর চারাদিঘীরপাড় এলাকার আল আমিন-এ/১, হনুফা ভিলা সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে ঢাকা মেট্রো-ন-১৮-২৭৬৮ নম্বরের একটি ডিআই পিকআপ তল্লাশি করে ৩৫ বস্তায় মোট ১,০৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় রনি আহমদ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানার খাদিমনগর এলাকার কেওয়া গ্রামের বাসিন্দা।

এ তথ্যটি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক আসামিকে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট