১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬
হবিগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আলীগঞ্জ বাজার এবং নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণের প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-১। শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. আব্দুল মালেক (বানিয়াচং, হবিগঞ্জ) – ৭,০০০ টাকা, ২। দুই ভাই রেস্টুরেন্টের মালিক মো. আমির উদ্দিন (নবীগঞ্জ, হবিগঞ্জ) – ১৫,০০০ টাকা। অভিযানে মোট ২২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,,জনস্বাস্থ্য রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D