গোয়াইনঘাটে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

গোয়াইনঘাটে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সিলেটের গোয়াইনঘাটে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদ মিয়া (২৫) ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ এপ্রিল গোয়াইনঘাট উপজেলার একটি এলাকায় এক নারীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। পরে র‌্যাব-৯ বিষয়টি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় প্রধান আসামি ফরিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট