১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য ছিল না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ও সংবিধান সংস্কারের জন্যই ছাত্র-জনতা জীবন দিয়ে ও রক্ত দিয়ে ফ্যাসিবাদী সরকারকে দেশ ছাড়া করেছিল। গত ১২ ফেব্রুয়ারীর গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ জনগণ পরির্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। বিএনপি এই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার বিপক্ষে অবস্থান নিয়েছে। এর পরিনতি ভালো হবেনা। ছাত্র-জনতা এ দেশে আর ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন পূরণ হতে দিবেনা।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর ভার্থখলা স্টেশন রোড এলাকায় সিলেট মহানগর জামায়াতের দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, মধ্যপ্রাচ্য জামায়াতের দায়িত্বশীল আজাদ সোবহানী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত আমীর ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, সহকারী সেক্রেটারী কাজী জাফর আহমদ, জামায়াত নেতা শামসুল ইসলাম, আবুল লেইছ, এম এ ওয়াদুদ, এস এম মুছা আহমদ, সুহেল রানা, কয়েছ উদ্দিন কুটি, বিলাল আহমদ, জাবেদ আহমদ, জিল্লুর রহমান, কাওসার আহমদ, জাহাঙ্গীর আহমদ, আজিজুল আম্বিয়া তারেক, সাকিব আহমদ জায়েদ ও সালেক আহমদ খান প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D