১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, গাঁজা ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ টহল দল কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুটি ছোট ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ককপিটে কার্টনের ভেতরে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।
জব্দকৃত রেণু পোনা হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে এবং সর্বোচ্চ দরদাতার কাছে তা হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, সিন্দুরখান বিওপির আওতায় শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ ফুচকা জব্দ করা হয়। এসব পণ্য কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এছাড়া চিমটিবিল বিওপির খাসপাড়া এলাকায় আরেকটি অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D