হোস্টেল থেকে এনসিপিনেত্রী জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫

হোস্টেল থেকে এনসিপিনেত্রী জান্নাত আরা রুমীর মরদেহ উদ্ধার

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হোস্টেল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তিনি হাজারীবাগ থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানায় পুলিশ।

জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট