৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে ফোর্স নগরীর সোবহানীঘাট কাষ্টঘর রাস্তার মুখ এলাকা থেকে নাবিল আহমদ (২২) নামের ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত নাবিল আহমদ সিলেটের শাহপরাণ থানাধীন তেররতন বাজার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D