ওসমানী হাসপাতালে ২ মোবাইল চোর আটক

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

ওসমানী হাসপাতালে ২ মোবাইল চোর আটক

সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারের সামনে থেকে ২ মোবাইল ফোন চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার করইতলা গ্রামের মৃত আছাব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৬) ও সিলেটে বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দুদু মিয়ার ছেলে ইব্রাহিম আলী মাসুম (২৬)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শুক্রবার রাত ১১টার দিকে ওসমানী হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারের সামনে থেকে আব্দুল হামিদ ও ইব্রাহিম আলী মাসুমকে আটক করে কোতোয়ালি থানাপুলিশের একটি টিম।

এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট