৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫
জেলা প্রশাসনের চিঠি বিলি করতে গিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারক নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা ময়না মিয়ার ছেলে শব্দর আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে রেফার করেন। কিন্তু সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরীও এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘একজন ঘটনাস্থলেই মারা গেছেন, আরেকজনকে গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়।’
সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান জানান, নিহত দুইজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারক পদে কর্মরত ছিলেন। তারা সরকারি ডাকপত্র নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D