সিলেটে ২৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

সিলেটে ২৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিলেটের কোম্পানীগঞ্জে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌণে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে সমুজ আলী (২৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক সমুজ আলীর কাছ থেকে ৪৯টি প্যাকেটে রাখা ৯৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

সমুজ আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের মৃত মো. চান মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক মাদক ব্যবসায়ীকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট