বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া মাজেদ আহমদ (১২) বিয়ানীবাজার পৌরশহরের পন্ডিত পাড়া গ্রামের ইমাম উদ্দিনের ছেলে এবং পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আন্ত:ক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে স্কুলের পাশে একটি পুকুরে মাজেদসহ অন্যান্যরা সাঁতারকাটা প্রতিযোগিতা করেন। সাঁতার কাটতে গিয়ে হাঁপিয়ে উঠলে একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন।

এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তাকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অবিভাবকদের মাঝে শোকের মাতম চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট