অনিয়ম-অব্যবস্থাপনায় চুল পরিমাণ ছাড় নয় : জেলা প্রশাসক

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

অনিয়ম-অব্যবস্থাপনায় চুল পরিমাণ ছাড় নয় : জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কার্যক্রম চালুর পর কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনায় চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিসি সারওয়ার আলম বলেন, জেলার অন্যান্য হাসপাতালের তুলনায় শামসুদ্দিন হাসপাতালের অবস্থা ভালো। তবে সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মেডিকেল ইকুইপমেন্ট, জনবল সংকট ও অন্যান্য সমস্যার সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার করলে উন্নত সেবা দেওয়া সম্ভব। তবুও আমরা খতিয়ে দেখছি কীভাবে সাধারণ মানুষের জন্য সেবার পরিধি আরও বাড়ানো যায়। হাসপাতালের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক নবনির্মিত জেলা হাসপাতাল ভবন ঘুরে দেখেন এবং এটি যাতে দ্রুত চালু করা হয় সে বিষয়ে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের পরামর্শ দেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট