সিলেটে দুই ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

সিলেটে দুই ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

সিলেট নগরীর আলমপুরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় এবং স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ‘হলি ফ্যামিলি শপকে’ ৮ হাজার টাকা এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ‘শাইনিং কসমেটিকসকে’ ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন, সিলেট নগরীর আলমপুরে প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ‘হলি ফ্যামিলি শপকে’ ৮ হাজার টাকা এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ‘শাইনিং কসমেটিকসকে’ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের অভিযোগ পেলে আমরা নিয়মিতই অভিযান পরিচালনা করি। আজকের অভিযানেও তাদের সতর্ক করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের এই রকমের অভিযান অব্যাহত রয়েছে।’


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট