তাহিরপুরে নৌকা-বালু জব্দ, ১৬ জনের কারাদন্ড

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

তাহিরপুরে নৌকা-বালু জব্দ, ১৬ জনের কারাদন্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ১৬ জনকে কারাদণ্ড দেন এবং একজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মোশাহিদ (২৫), বাঁশতলা গ্রামের আনোয়ার হোসেন (২৫), সাজিনুরের ছেলে মো. ইজাজুল (১৯), মহিউদ্দিনের ছেলে আজিম উল্লাহ (২৩), আতাবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২২), হালু মিয়ার ছেলে হেলামিন (২৪), সামছুল নুরের ছেলে মো. খসরু (২৩), আসাদ নুরের ছেলে জাহিদুল ইসলাম (২৪), মো. কবির হোসেন (৩০), মো. এবাদুল (১৯), জমির হোসেনের ছেলে মো. হোসাইন (২৯), মর্তুজ আলীর ছেলে সাগর (১৯), আতাউর রহমানের ছেলে মো. জুবায়েল (১৯), ফালু মিয়ার ছেলে আমিন (২২), আজর আলীর ছেলে মো. আবিদ নুর (২১) এবং আব্দুল আলীর ছেলে সাজারুল হোসেন (২০)।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানান, কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এ সাজা দেওয়া হয়েছে। জব্দ করা নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার জিম্মায় রাখা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট