৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে কিবরিয়া খান (৩২) নামে এক এমবিবিএস চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
পরে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার স্বর্ণা ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে অভিযুক্ত কিবরিয়াকে গ্রেফতার করে পুলিশ। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চড়িয়াকোনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মাস ধরে ডা. কিবরিয়া স্বর্ণা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন এবং উপজেলার রাজনগর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। চিকিৎসা নিতে গিয়ে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন সময়ে ওই নারীর বাসায় গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন ডা. কিবরিয়া। সর্বশেষ গত ৩০ আগস্ট রাত ২টার দিকে একই কায়দায় ওই নারীকে ধর্ষণ করেন তিনি। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলে নানা কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, “এ ঘটনায় ওই নারী থানায় মামলা করেছেন। অভিযুক্ত চিকিৎসক কিবরিয়া খানকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D