৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত জুলেখা বেগম (১৮) আফজল হোসেনের স্ত্রী ও সিরাজ উদ্দিনের মেয়ে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে পরিবারের অগোচরে নিজ বসতঘরের পেছনে রান্নাঘরে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইরফানুর রহমানের নেতৃত্বে এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D