মরহুম এম সাইফুর রহমানকে সিকৃবি ভাইস-চ্যান্সেলরের সম্মাননা প্রদান

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

মরহুম এম সাইফুর রহমানকে সিকৃবি ভাইস-চ্যান্সেলরের সম্মাননা প্রদান

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্বপ্নদ্রষ্টা সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানকে সিকৃবি’র পক্ষ থেকে সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়েছে। সম্প্রতি মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মরহুম এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁর জ্যেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাছের রহমানের হাতে সম্মাননা স্মারক (মরণোত্তর) তুলে দেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ প্রমূখ।

এ সময় বক্তারা সাইফুর রহমানের শিক্ষার প্রতি আগ্রহের কথা উল্লেখ করে বলেন, সাইফুর রহমান স্কুলে ভর্তি বাড়ানোর জন্য ফুড ফর এডুকেশন চালু করেছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট