১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫
<>হাফিজ মাছুম আহমদ দুধরচকী<>
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন আজ। মহানবী (সা.) বলেছেন, মাহে রমজান এমন এক মাস, যার প্রথম দশদিন আল্লাহর রহমতে ভরপুর থাকে, মাঝের দশ দিন ক্ষমা ও শেষ দশ দিন জাহান্নাম থেকে নাজাতের সুসংবাদ।
মূলত মাহে রমজান মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে এক অতি বড় নিয়ামত। মানবজাতির কল্যাণের জন্যই সিয়াম সাধনার বিধান চালু করা হয়েছে। সিয়াম বা রোজা হচ্ছে মুসলমানদের পাঁচ স্তর বিশিষ্ট গৃহের তৃতীয় স্তম্ভ। মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ অবশ্য পালনীয় বিধান।
এ মাস কল্যাণ ও সৌভাগ্যে পরিপূর্ণ। এ মাস রহমতের মাস, এ মাস বরকতের মাস, এ মাস মাগফিরাতের মাস। মাহে রমজান হচ্ছে নেক কাজের মওসুম, আমলে সালেহের মওসুম। এ মাসেই আল্লাহ পাক দিয়েছেন লাইলাতুল কদর বা কদরের মহিমান্নিত রাত। এই রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম ফজিলতপূর্ণ। এই রাতেই মহান আল্লাহ নাজিল করেছেন পবিত্র কুরআনুল করীম। এই কুরআন হচ্ছে বিশ্বমানবতার মুক্তিসনদ।
মাহে রমজান হলো ধৈর্য, সহিঞ্চুতা ও সবরের মাস। এই মাস হচ্ছে জিহাদের মাস, এই মাস মুসলমানদের বিজয়ের মাস। মুসলিম মিল্লাতের ঐতিহাসিক বিজয় পতাকা এই মাসেই উড্ডীন হয়েছে। এই মাসে নফল ইবাদতের সওয়াব বা পুরস্কার সত্তর গুণ বেশি। মহান আল্লাহর হুকুমের যথার্থ অনুসরণ করে অনেকেই মাহে রমাজানের রহমতে ধন্য করেন নিজেদের। আবার এমাসের অফুরন্ত কল্যাণের সুযোগ থেকে বঞ্চিত হন অনেকেই।
কারণ রহমত, বরকত, মাগফিরাত হাসিলের উপায় সম্পর্কে অনেকেই গাফেল-অজ্ঞ। কাজেই এমাসের ইজ্জত করতে জানেন না অনেকেই-পরিণামে থাকেন বঞ্চিত। মাহে রমজান মুসলমানদের জন্য তাকওয়া অর্জনের মাস, তেমনি সারা বিশ্বের মুসলমানদেরকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে সহায়তা করে এ মাসের সিয়াস সাধনা। মুসলমানরা সকলে একই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। দেশ, জাতি, বর্ণ মুসলমানদের বিভিক্ত করতে পারেনা। আর রমজানের সিয়াম সাধনা এই ভ্রাতৃত্ব বন্ধনকে আরও বাড়িয়ে দেয়।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন-মুসলমান আরেকজন মুসলমানের সাথে এমনভাবে সংযুক্ত যেভাবে একটি ইট গাথুঁনি দ্বারা আরেকটি ইটের সঙ্গে সংযুক্ত থাকে। তিনি আরও বলেছেন, একজন মুসলমানের উচিত আরেকজন মুসলমানের বিপদাপদে সহযোগিতা করা।
এটাই হলো ভ্রাতৃত্ব, যা রাসূল (সা.) বিশ্ববাসীকে শিখিয়েছেন। এই ভ্রাতৃত্ববোধের চর্চা ও বাস্তবায়নের সর্বোত্তম মাধ্যম হলো মাহে রমজানের সিয়াম সাধনা। এই মাসে মুসলিমের তাকওয়া বৃদ্ধি পায়। আর তাকওয়া মুসলমানদেরকে প্রকৃত ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে পারে, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা যেন আমাদেরকে উপরোক্ত আলোচনা গুলোর প্রতি গুরুত্ব সহকারে বুঝার ও আমল করার তাওফিক দান করেন আমিন।
লেখক : বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ সিলেট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D