৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৪
মোবাইল ইন্টারনেট আজ রোববার বিকেল ৩টা থেকে চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সকালে রাজধানীর বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আজকের বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজ বিকেল ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারব। বিকাল ৩টার পর থেকে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার, তা আমরা সবসময় দেবো। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও যতদ্রুত সম্ভব প্রস্তুত নেবে।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গত ১৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ফলে ১০ দিনের বেশি সময় ধরে সারাদেশেই পাঁচটি অপারেটর কোম্পানির গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করে কোনো কাজ করতে পারছেন না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D