৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪
চুক্তিভিত্তিক কৃষির বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে আফ্রিকার দেশ কেনিয়া। নাইরোবির স্থানীয় সময় মঙ্গলবার (১৭ জুলাই) দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি সহযোগিতার ক্ষেত্রে কেনিয়া চুক্তিভিত্তিক কৃষির বিষয়ে বাংলাদেশের প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছে। উভয় পক্ষ চুক্তিভিত্তিক চাষাবাদ বাস্তবায়ন এবং কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগের জন্য সর্বোত্তম ব্যবসায়িক মডেল অধ্যয়ন এবং বিকাশের জন্য প্রযুক্তিগত দলগুলোর পারস্পরিক পরিদর্শনে সম্মত হয়েছে।
এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং কেনিয়ার পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সিবিএস ড. এ কবির সিং ওই নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। উদ্বোধনী অধিবেশনে উভয় প্রতিনিধি বিদ্যমান সম্পর্ক জোরদার করা এবং উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন উপায় অন্বেষণে গুরুত্বারোপ করেন।
আলোচনায় ঢাকায় কেনিয়ার আবাসিক মিশন চালু, কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় চুক্তি, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা অনুসরণের জন্য বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত একটি জয়েন্ট টেকনিক্যাল কমিটি (জেটিসি) গঠন, তৈরি পোশাক ও চামড়া রপ্তানি, সমুদ্র অর্থনীতি এবং ফিশারিজে সহযোগিতার মতো বিষয়গুলো স্থান পায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D