২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪
কোটা আন্দোলনের নিহতদের শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে বুধবার গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। এদিন বাদ যোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারাদেশে এই গায়েবানা জানাজা করার জন্য আহ্বান জানানো হয়।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল গায়েবানা জানাজা পালন করবে। এরপরে যুগপৎ আন্দোলনের দলগুলোর শীর্ষ নেতারা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।
স্কুল-কলেজ বন্ধ ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, কর্মসূচিকে ব্যহত করার জন্য এধরণের কর্মসূচি নিয়ে থাকে, সেভাবেই সেটা তারা নিয়েছে। যাতে ছাত্ররা আন্দোলন করতে না পারে। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনকে সহজে বন্ধ করা সম্ভব হবে না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (সরকার) যেসমস্ত কথা বলেন যার সঙ্গে সত্যের কোন সম্পর্ক নেই। যখন আমাদের সন্তাদের হত্যা করে তখন আমরা রাজনৈতিক দলগুলো নিশ্চুপ থাকতে পারি না। আগামীকাল গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D