বেরোবিতে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

বেরোবিতে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ১

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ-পুলিশের মধ্যে সংঘর্ষে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়েছেন। এতে সাংবাদিকসহ আহত হয়েছেন দুই শতাধিক।


মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ১২ ব্যাচের শিক্ষার্থী। তার লাশ পুলিশ নিয়ে গেছে বলে জানায় শিক্ষার্থীরা।

এর আগে সারা দেশে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বেলা ১২টার দিকে রংপুর জেলা স্কুলে জড়ো হতে থাকে। পরে তারা কারমাইকেল কলেজ হয়ে বেরোবিতে অবস্থান নেন।

রিপোর্ট লেখা পর্যন্ত এখনো দুই গ্রুপের সংঘর্ষ চলছে।

শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশন মনিরুজ্জামান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট