কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আগামী ২০ জুলাই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে কৃষি গুচ্ছ ভর্তি কার্যক্রমের নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস (সিভাসু) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে জুম মিটিংয়ে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট